যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তৃণমূলের নতুন কমিটি, পদে ফিরলেন মমতার ভাইপো

তৃণমূলের নতুন কমিটি, পদে ফিরলেন মমতার ভাইপো

 

ছবি : মমতা বন্দ্যোপাধ্যায়

দলের সব কমিটি ভেঙে দেওয়ার সপ্তাহ পার হতে না হতেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদে ফিরিয়ে এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কালীঘাটে আজ শুক্রবার মমতার বাড়িতে ২০ সদস্যের জাতীয় কর্ম সমিতির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের বিভিন্ন স্তরে মতভেদ এবং চার পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের প্রেক্ষাপটে গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের সব পদ বিলোপ করা হয়েছিল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

ঘোষণা করা হয় ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি।
কর্মসমিতির বৈঠকে দলের সর্বভারতীয় স্তরে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় এবং লোকসভার সদস্য মহুয়া মৈত্র ও কাকলী ঘোষ দস্তিদারকে। সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন যশবন্ত সিং, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্য। সর্বভারতীয় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। রাজ্যের বাইরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সংগঠন বিস্তারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com