শিরোনাম :
মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত বদল, যা বললেন চিত্রনায়িকা রোজিনা

পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত বদল, যা বললেন চিত্রনায়িকা রোজিনা

বিনোদন প্রতিবেদক
রোজিনা

ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা এবার মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। শপথ নেওয়ার আগে গত ১০ ফেব্রুয়ারি সমিতি ই-মেইলের পদত্যাগপত্র পাঠান তিনি। তবে তার পদত্যাগপত্র এখনো সমিতি গ্রহণ করেনি। ফলে এখনো তিনি সমিতির কার্যনির্বাহী সদস্য রয়েছেন এবং এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
রোজিনার ভাষ্য, আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল ও আলীরাজ ভাইসহ অনেকেই আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথ-ড্র করব।

যদিও বিষয়টি নিয়ে বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে রোজিনা বলেছিলেন, আমার মনে হয় সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। কিন্তু আমি সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। এছাড়া বেশির ভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এ জন্য পদত্যাগ করেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com