যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে এডিবিকে পাশে পাব: অর্থমন্ত্রী

উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে এডিবিকে পাশে পাব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- ফাইল ফটো

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার পথে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, এডিবি আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের পাশে পাবো।

সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার সচিবালয়ের কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর নির্বাহী পরিচালক সমির কুমার খের-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, ঢাকায় এডিবি’র আবাসিক প্রতিনিধি এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।

সভায় অর্থমন্ত্রী কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব উত্তরণে দ্রুততার সঙ্গে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবি’কে ধন্যবাদ জানান। এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ১৯.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দিয়েছে।

উল্লেখ্য, এডিবি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা, কোভিড-১৯ রেসপন্স এমারজেন্সি অ্যাসিসট্যান্স-শীর্ষক প্রকল্পে স্বাস্থ্যখাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা এবং কোভিড-১৮ ভ্যাকসিন কেনার জন্য ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং ৯.৩৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ায় অর্থমন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।

অর্থমন্ত্রী বিশেষ করে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে আরো উন্নয়ন সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। সামগ্রিকভাবে উন্নয়ন অভীষ্ট অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় এডিবি’র নির্বাহী পরিচালক সমির কুমার খের বলেন, এই মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে এডিবি থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com