যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার বিকালে টেকনাফ উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হাফেজ উল্লাহ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবুনিয়া পাড়া এলাকার মৃত মনির আহম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপরে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান চলাকালীন সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাফেজ উল্লাহ। তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে যা সন্দেহের সৃষ্টি হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাফেজ উল্লাহর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ উল্লাহ জানায়, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে কক্সবাজার ও এর বাইরে বিক্রয় করে আসছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com