যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ স্বামী-ছেলেকে বেঁধে , টাকা-মালামাল লুট

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ স্বামী-ছেলেকে বেঁধে , টাকা-মালামাল লুট

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর টাকা ও মালামাল লুট করেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই গৃহবধূর স্বামী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা যে যার মতো ঘুমিয়ে পড়েন। রাত ১টা থেকে দেড়টার মধ্যে তাদের বসতঘরের সামনের অংশে সিঁধ কেটে চারজন মুখোশধারী ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে তার ও ছেলের হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে দুর্বৃত্তরা। পাশের কক্ষে তারা তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ঘরে থাকা পাঁচ হাজার টাকা, পৌনে দুই ভরি স্বর্ণালংকার এবং দুই বস্তা শুকনা সুপারি নিয়ে রাত ৪টার দিকে তারা চলে যায়। ভোররাতে ছেলে কৌশলে নিজেকে ও তাকে বাঁধনমুক্ত করে প্রতিবেশীদের ঘটনা জানায়।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ও এসআই জাহাঙ্গীর আলম গিয়ে ওই পরিবারের সঙ্গে কথা বলেন। গতকাল দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনিয়া পারভীনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com