যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
শিক্ষক আত্মহত্যা করেছেন।
[৩] বুধবার সকাল ৯টার দিকে কুড়িগ্রাম পৌরসভার হিঙ্গন রায় গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাড়ির ২য় তলা গলায় ফাঁস ঝুলিয়ে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা ।
[৪] পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত আবু তাহের ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদীতে জুতা পায়ে উঠেন। সেই সময় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে তাকে মারধর করেন । পরে কলেজের কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন ।

[৫] দীর্ঘদিনের আত্মসম্মান হানি ও হতাশাগ্রস্থ থেকে তিনি সকালে নিজ বাসার ২য় তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তার স্ত্রী স্কুল শিক্ষিকা নাদিরা বেগম সকালে ৪ তলা থেকে নিচে গাছে পানি দেয়ার সময় ২য় তলায় তার স্বামীকে সিলিং ফ্যানে ঝুলতে দেখে চিৎকার দিলে বিষয়টি জানা-জানি হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

[৬] মৃত কলেজ শিক্ষকের স্ত্রী নাদিরা বেগম জানান,’ আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষকতা করে। তিনি ভালো মানুষ। তার কলেজের কর্মচারিরা কয়েকদিন থেকে তাকে ফোন করে । তার মামলা নিয়ে সে মানসিক দুঃচিন্তা ছিল। সকালে নামাজ পড়ে হাঁটতে বের হলো। আমি ২য় তলায় ফাঁকা ঘরে গিয়ে দেখি সে ঝুলে আছে।’ [৮] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, কলেজ শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com