শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীমনিকে নিয়ে মুখ খুললেন শাশুড়ি

পরীমনিকে নিয়ে মুখ খুললেন শাশুড়ি

বিনোদন প্রতিবেদক:

স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। শুধু শরীফুল রাজ নয়, নায়কের মা জাহানারা বেগমও পরীমনিকে পূত্রবধু হিসেবে পেয়ে খুবই খুশি।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ‘গুনিন’ সিনেমার প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। প্রিমিয়ারের বর-কনে সেজে হাজির হয়েছিলেন তারকা দম্পতি রাজ-পরী। তাদের সঙ্গে ছিলেন রাজের মা এবং পরীমনির নানা।

সেখানেই পরীমনির প্রশংসায় পঞ্চমুখ তার শাশুড়ি জাহানারা বেগম। তিনি বলেন, আমার পুত্রবধূ (পরীমনি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, অনেক মায়া-মহব্বত করে। তার হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার অনেক প্রিয়।

তিনি বলেন, পরী আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো। আমিও তার অনেক খেয়াল রাখি।

আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনালের সিনেমা ‘গুনিন’। এর আগে অনুষ্ঠিত হওয়া প্রিমিয়ার শোয়ের নাম শিরোনাম রাখা হয় রাজ ও পরীমনির সিনেমার চরিত্র ‘গুনিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। মূলত এই আয়োজনেই বর-কনের বেশে হাজির হন রাজ ও পরীমনি। যেখানে রাজে পালকিতে চড়ে অনুষ্ঠানের মঞ্চে হাজির হন পরীমনি।

গুণিন’ সিনেমার সেটে রাজ ও পরীমনির প্রেম। এরপর মাত্র সাত দিনের মাথায় অতি গোপনে গেল বছরের ১৭ অক্টোবর বিয়েও সেরেছেন নিজেরা! এরপর তাদের দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সেরেছিলেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com