শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চালের প্যাকেটে ধানের জাত লেখা বাধ্যতামূলক: খাদ্যমন্ত্রী

চালের প্যাকেটে ধানের জাত লেখা বাধ্যতামূলক: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার- ফাইল ফটো

চালের প্যাকেট বা বস্তায় ধানের জাত লেখা বাধ্যতামূলক করার নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মিনিকেট বা নাজিরশাইল নামে কোনো ধান নেই। যে সরু চাল খাওয়া হচ্ছে, সেগুলো জিরাসাইল, শম্পা কাটারি- এ দুই ধরনের ধান থেকেই বেশি হচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা মিনিকেট নামে ব্র্যান্ডিং করে কিছু চাল বিক্রি করছে। তারা বিআর২৮-কেও মিনিকেট বলে চালায়, ২৯-কেও মিনিকেট বলে চালায়। আর আমরাও মিনিকেটই খুঁজি।

এ সময় সাদা স্বচ্ছ চালের পরিবর্তে সবাইকে দেশি জাতের লাল চাল খাওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, বর্তমানে তেলের দামের কারণে চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। বাসের ভাড়ার সঙ্গে ট্রাকের ভাড়াও বেড়েছে।

দেশ খাদ্যে ‘স্বয়ংসম্পূর্ণ হলে’ চাল আমদানি কেন করা হচ্ছে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, সরকার যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকে। তাছাড়া সরকারের কাছে মজুদ না থাকলে একটি চক্র চালের বাজার অস্থির করে দেবে।

 

তিনি আরো বলেন, আমরা গবেষণা করে দেখতে পেয়েছি ধান কেটে যে চালই উৎপাদন করা হচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে মিনিকেট। এ কারণে আমরা একটি ছাঁটাই নীতিমালা করছি।

সভায় সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, সাধারণভাবে ধানের সর্বোচ্চ ৮ শতাংশ ছাঁটাই করা যায়, কিন্তু ৩০ ভাগ পর্যন্ত ছাঁটাই করে মিনিকেট নাম দিয়ে বাজারে ছাড়া হচ্ছে। এতে পুষ্টি ঝুঁকি তৈরি হচ্ছে।

মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ব্র্যান্ডিং আপনি যে নামেই করেন না কেন, আপনাকে মূল ধানের সোর্স লিখতে হবে। যদি গরুর মাংস বিক্রি করা হয়, তাহলে লিখতে হবে গরু। মহিষের মাংস গরু লিখে বিক্রি করতে পারবেন না।

তিনি বলেন, চালের ব্র্যান্ড নাম যাই হোক, বস্তার উপরে অবশ্যই ধানের নাম লিখতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com