যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে কাজিম উদ্দিন (৪৮) নামে জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জে কাজিম উদ্দিন (৪৮) নামে জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

মিজানুর রহমান :

হয়েছে। ৯ই মার্চ বুধবার বিকালে এক গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত কারারক্ষী কাজিম উদ্দিন জামালপুরের ঝাউলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। ২০২১ সালের ২৩ ডিসেম্বর তিনি টাঙ্গাইল জেলা কারাগার থেকে বদলী হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। তিনি ভুক্তভোগী গৃহবধূর স্বামীর চাচাতো ভাই।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ধর্ষণের শিকার গৃহবধূর ৭ বছর আগে বিয়ে হয়। বর্তমানে ফতুল্লার লালপুর এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকেন তিনি। তার স্বামী একটি গার্মেন্টসে কাজ করেন আর তিনি বাসায় থাকেন।

কাজিম উদ্দিন তার স্বামীর আপন চাচাতো ভাই। টাঙ্গাইল কারাগার থেকে গত ২৩শে ডিসেম্বর কাজিম উদ্দিন নারায়ণগঞ্জ কারাগারে বদলি হয়ে আসেন। এরপর ২৪ ডিসেম্বর কাজিম উদ্দিন তাদের বাসায় প্রথম বেড়াতে আসেন। তারপর থেকে প্রায় সময় বেড়াতে আসতেন। তার স্বামী সকালে কাজে যায় এবং ছুটি হয় রাতে।

গত ৫ই জানুয়ারি কাজিম উদ্দিন সকাল ৯টায় তাদের বাসায় এসে দেখেন ওই গৃহবধূ ঘুমিয়ে আছেন। এ সময় কৌশলে কিছু ছবি তুলেন কাজিম উদ্দিন। পরে সেই ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ১২ই জানুয়ারি প্রথম ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়সহ সর্বশেষ ২২শে ফেব্রুয়ারি সকালে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তাকে ভয়ভীতি দেখিয়ে কাজিম উদ্দিন চলে যান। বিষয়টি তার স্বামীসহ আত্মীয় স্বজনকে জানিয়ে বুধবার থানায় মামলা করেন ওই গৃহবধূ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আমরা বাদীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com