শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফিল্মফেয়ারে মনোনীত জয়া আহসান

ফিল্মফেয়ারে মনোনীত জয়া আহসান

বিনোদন প্রতিবেদক:

ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কারে নিয়মিত হয়ে গেছেন বাংলাদেশের জয়া আহসান। ইতোপূর্বে দুইবার পুরস্কারটি জিতেছেন তিনি। গত বছর দুটি সিনেমার জন্য দুটি মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী। সবাইকে টপকে তিনিই ছিনিয়ে নেন ব্ল্যাক লেডি।
এ বছরও ঘটনার পুনরাবৃত্তি হলো। ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।

সিনেমাটির নাম ‘বিনিসূতোয়’। অতনু ঘোষ পরিচালিত এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া। এতে জয়ার বিপরীতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী। তিনিও সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছেন।

জয়া আহসান ছাড়া আর কোনো অভিনেত্রী দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পাননি। সে হিসেবে বাংলাদেশের এই তারকা রয়েছেন এগিয়ে। দুটি ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী থাকছেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, অর্পিতা চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, দামিনী বেণি বসু ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

উল্লেখ্য, ২০১৮ সালে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য তার হাতে উঠেছিল পুরস্কারটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com