শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভর্তি পরীক্ষা ১ এপ্রিল মেডিকেলে : মানতে হবে যেসব নির্দেশনা

ভর্তি পরীক্ষা ১ এপ্রিল মেডিকেলে : মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১ এপ্রিল। ক্যালেন্ডারের পাতা গুণতে গেলে আরমাত্র ১৮ দিন বাকি। এরপরই সারাদেশের ১৯ কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এ বছর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

রোববার (১৩ মার্চ) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে ওভার সাইট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

ভর্তি পরিক্ষার দিন কি কি নির্দেশনা মানতে হবে সেই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান।

পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১লা এপ্রিল ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে আর সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেওয়া হবে।

গত বছরের ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি। আসন ৪৩৫০টি। দেশে ৭২ বেসরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৩৩৯টি।

প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো) মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেসন্স বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের গুজব ঠেকাতে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com