যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মহেশ কন্যা বললো, বাবা তোমার মুখ উজ্জ্বল করব

মহেশ কন্যা বললো, বাবা তোমার মুখ উজ্জ্বল করব

বিনোদন ডেস্ক :
‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এই অভিনেতার কন্যা সিতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সিতারার।

বড় পর্দায় বাবার সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সিতারা। শুধু আনন্দিত নয়, বাবার মুখ উজ্জ্বল করতে চায় এই খুদে তারকা। এ নিয়ে সিতারা তার ভেরিফায়েড টুইটারে এক পোস্টে লিখেছে, ‘সরকারু বারি পাতা’ সিনেমার টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বাবা, আশা করি আমি তোমার মুখ উজ্জ্বল করব।’

পিংক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় ‘পেনি’ গানে মহেশ বাবুর সঙ্গে পারফর্ম করেছে সিতারা। এ গানে বাবার সঙ্গে নাচে স্টেপে নেচেছে সিতারা, ঠোঁট মিলিয়েছে। এ গানের ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকরাও তার প্রশংসা করেছেন।

‘সরকারু বারি পাতা’ সিনেমাটিতে মহেশ বাবুর বিপরীতে আছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের এটি প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। আগামী ১২ মে এটি মুক্তির কথা রয়েছে।

ব‌্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন মহেশ বাবু। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন‌্যা সিতারা। ২০১২ সালে জন্ম হয় সিতারার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com