যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বাধীন প্রিয় হলেও নারীকে পতিতা বলা হয়: প্রভা

স্বাধীন প্রিয় হলেও নারীকে পতিতা বলা হয়: প্রভা

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। পাশাপাশি সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

প্রভা তার লেখার শুরুতে বলেন—‘কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। ছেলে সন্তান জন্ম না নিলে বলা হয়, ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই। আবার কোনো নারী ধনী এবং স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়। সন্তান খারাপ হলেও সব দোষ মায়ের। কারণ মা-ই তার সন্তানকে নষ্ট করেছে।’

নারীদের সম্মান করার আহ্বান জানিয়ে প্রভা লিখেন, ‘কোনো মেয়ে যদি খেলাধুলা করতে চায় তাহলে বলে—তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না। কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন, তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। স্বামী প্রতারণা করলেও বলা হয়, সব দোষ নারীর। কারণ সেই তাকে এমন বানিয়েছে। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়; আসুন সবাই নারীদের সম্মান করি।’

চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com