বিনোদন ডেস্ক :
ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। নাটক ও মডেলিংয়ে তার অভিনয়ের জুড়ি নেই। বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। চমকপ্রদ সব নাটক উপহার দিয়েছেন ভক্তদের।
এমনকি শোবিজ জগতের অনেকেও মেহজাবীনের বড় ফ্যান। তারই নতুন নজির দেখালেন ছোটপর্দার আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। মেহজাবীনের অভিনয় দেখে মুগ্ধ শবনম ফারিয়া।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মেহজাবীন অভিনীত ‘চিরকাল আজ’ নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারো কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।’
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পাঁচটি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন।
Leave a Reply