শিরোনাম :
লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না’ সুষ্ঠু হচ্ছে এসএসসি পরীক্ষা ১৫ প্রকল্প একনেকে পাস হলো বিদেশি আগ্নেয়াস্ত্রসহ রাজধানীতে তিনজন গ্রেফতার দেশের ২৭ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ অবৈধ সম্পদ অর্জনের মামলায়

সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ অবৈধ সম্পদ অর্জনের মামলায়

নিজস্ব প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় অ্যাম্বুলেন্সে করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ পত্র আমলে গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ মামলার অভিযোগ পত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

এদিন সকাল পৌনে ১০ টার দিকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে, ৭ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি মর্মে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। এছাড়া সম্রাটের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এরপর আদালত সম্রাটের উপস্থিতিতে ২২ মার্চ জামিন শুনানি ও অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com