যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীকে নিয়ে বাঘ-সিংহের ডেরায় নিলয়

স্ত্রীকে নিয়ে বাঘ-সিংহের ডেরায় নিলয়

বিনোদন প্রতিবেদক :

বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয়। কখনো পাহাড় বা কখনো সমুদ্রের পাড়ে গিয়ে নিজেদের নানান মুহূর্ত ফ্রেমবন্দি করে ফেসবুকেও শেয়ার করে থাকেন এই দম্পতি।
ক’দিন আগে তুরস্কে গেছেন নিলয় ও তার স্ত্রী হৃদি। সেখান থেকে দু’জন উড়াল দেন সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানে গিয়েই বনের হিংস্র প্রাণী বাঘ-সিংহের ডেরায় ঢুকেছেন এই দম্পতি। শুধু তাই নয়, এসব প্রাণীর গায়ে হাতও বুলিয়েছেন দু’জন।

রোববার (২৭ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় বন্যপ্রাণী দেখতে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন নিলয়। স্ত্রীর ইচ্ছা পূরণেই সেখানে ঘুরতে যান এই অভিনেতা।

নিলয় বলেন, দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। হৃদির ইচ্ছা ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সবকিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর।

 

নীলয় আরো জানান, দুবাই থেকে আজমানের দিকে যেতে এই ব্যক্তিগত চিড়িয়াখানাটির অবস্থান। তার দাবি, বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এই চিড়িয়াখানায় গিয়েছে।

এদিকে চিড়িয়াখানায় গিয়ে সিংকে আদর করতে গিয়ে হালকা ধাওয়া খেয়েছেন নীলয় ও হৃদি! তবে সিংহটি বাঁধা অবস্থায় থাকায় কোনো সমস্যা হয়নি। বরং দুজন বিষয়টি দারুণ উপভোগ করেছেন।

উল্লেখ্য, বছর খানেক প্রেম করার পর ২০২১ সালের ৭ জুলাই বিয়ে করেন নিলয় আলমগীর। তবে সে খবর প্রকাশ্যে আনেন কিছুদিন পর (১১ আগস্ট)। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com