যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অস্কার ২০২২: সেরা ছবি ‘কোডা’

অস্কার ২০২২: সেরা ছবি ‘কোডা’

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা ছবি হয়েছে ‘কোডা’।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ব্যবসাসফল ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক এটি। ‘কোডা’র গল্প একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবিকে কেন্দ্র করে। বধির দম্পতির শ্রবণশক্তিসম্পন্ন তরুণীর গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সাজানো হয়েছে ছবিটি।

রুবি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ টিভি উপস্থাপক অ্যালেডের মেয়ে এমিলিয়া জোন্স। বাস্তব জীবনে বধির অভিনয়শিল্পীরা ছবিটিতে কাজ করেছেন। আমেরিকার প্রতীকী ভাষা ব্যবহার করেছেন তারা।

এবারের অস্কারের সেরা ছবির ক্যাটাগরিকে ঘিরে ছিলো বাড়তি কৌতূহল। সেরা ছবির মনোনয়ন তালিকায় আরো ছিলো বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।

৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারো পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com