যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় অস্কার মঞ্চেই কষে থাপ্পড়

স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় অস্কার মঞ্চেই কষে থাপ্পড়

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস- অস্কার। বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই আয়োজন শুরু হয়। তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ পুরস্কার। হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পুরস্কার। সব সময়ের মতো এবারও লালগালিচা মাড়িয়ে তারকারা ঢুকেছেন মিলনায়তনে।
আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড। মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

কেন এমন বিতর্কিত কাণ্ড ঘটালেন আই রোবটখ্যাত তারকা? ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়। এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক।

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে। হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন।

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই। কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ। তিনি গালাগাল করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

‘জি আই জেন’ ছবিতে জেডার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরার মতো তুচ্ছ কথা কেন ক্ষেপে গেলেন উইল স্মিথ?

মূলত ওই ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়া নামক রোগে আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। অসুস্থ স্ত্রীকে জড়িয়ে এমন রসিকতা মেনে নিতে পারেননি উইল।

ঘটনার পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com