নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কলাবাগানে স্ত্রী অনামিকাকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এমন তথ্য জানিয়েছে পুলিশ।
অনামিকার ভাই অনিক মোল্লার অভিযোগ, ভগ্নিপতি সাব্বির আমার বোনকে হত্যা শেষে গ্রিনরোডের নিউ ঢাকা হাসপাতালে ভর্তি রেখে পালিয়ে গেছে।
কলাবাগান থানা পুলিশের একটি সূত্র জানায়, আমরা জানতে পারি গতকাল দুপুরে সাব্বির তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সে মারা যায়।
এ বিষয়ে নিহতের ভাই অনিক অভিযোগ করে বলেন, সাব্বির আমার বোনকে হত্যা করেছে। হত্যার পর সে আমার বোনকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে তার মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য আমরা সেটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নিয়ে এসেছি।
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার এসআই এরশাদ বলেন, আমরা জানতে পেরেছি গ্রিন রোডের নিউ ঢাকা হাসপাতালে স্ত্রীকে চিকিৎসার জন্য এক নারীকে আনা হয়। পরবর্তীতে জানতে পারি তার স্বামী হাসপাতালে ভর্তি করে নাকি পালিয়েছে।
তিনি বলেন, এ বিষয়টি আমাদের থানা পুলিশের কর্মকর্তা রাব্বানী খতিয়ে দেখছেন। বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply