জামালপুরপ্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা ও চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৯ মার্চ) অভিযান চালিয়ে ওই চারজনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।
এসময় ব্রহ্মপুত্র নদের কদমতলী সভার চর পয়েন্ট এলাকায় মশিউর রহমান, পাক্কার মাথা পয়েন্টে রাশেদ ইসলাম ও পাথর্শী ইউনিয়নের বেড়েগ্রাম পয়েন্ট থেকে শিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা দণ্ড দেওয়া হয়।
আসামিরা জরিমানা পরিশোধ করে ছাড়া পান।
এছাড়াও মাহেন্দ্র ড্রাইভার কুলকান্দি ছড়াবাধাঁ গ্রামের সোহেল মিয়া ও বিজয়, পৌর এলাকার ফকির পাড়া গ্রামের মিনাল এবং দেওয়ানগঞ্জ উপজেলার উৎমার চর গ্রামের শিহাবকে অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে।
Leave a Reply