শিরোনাম :
ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি রাজধানীর ৩ থানার একযোগে ওসি বদলি কমছে শুল্ক-কর, বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ছাড়
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বয়সের ব্যবধান ভুলিয়ে দিল শাকিব-পূজার রসায়ন

বয়সের ব্যবধান ভুলিয়ে দিল শাকিব-পূজার রসায়ন

বিনোদন ডেস্ক :
শাকিবের সঙ্গে পূজা নায়িকা হিসেবে মানানসই হবেন কিনা। এই নিয়ে ছিল বেশ কানাঘুষা। শাকিব খানের বয়স ৪৩ বছর। অন্যদিকে পূজা চেরি সবে একুশের তরুণী। দু’জনের বয়সে দ্বিগুণ পার্থক্য। তাদের রসায়ন আদৌ জমবে কি? এইটাই ছিল কানাঘুষার মূল কারণ।
গতকাল সেই কানাঘুষা কমে গেল অনেকখানি। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার টিজার। তাতে নায়ক-নায়িকার রসায়নের এক ঝলক দেখা গেলো। সেটা দেখে দর্শকরা বলছেন, রোম্যান্সের পরীক্ষায় ঠিকঠাক উতরে গেছেন ঢালিউড কিং ও পূজা। বয়সের ব্যবধান কাটিয়ে তাদের রসায়ন জমেছে বেশ।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গলুই’। নির্মাণ করেছেন এস এ হক অলিক। টিজারের বিভিন্ন দৃশ্যে শাকিবকে দেখা গেছে লালু নামের নৌকা বাইচের মাঝি, ঢোলক ও প্রেমিকের রূপে। আর পূজা দেখা দিয়েছেন চঞ্চল তরুণী মালা ও লালুর প্রেমিকার ভূমিকায়।

‘গলুই’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। তবে সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। এই সিনেমায় শাকিব ও পূজার সঙ্গে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

আসন্ন রোজার ঈদে দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। সেই উপলক্ষ্যেই শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে উন্মুক্ত করা হয়েছে টিজার। আগামী ৯ এপ্রিল প্রকাশিত হবে সিনেমার অন্যতম গান ‘জমবে মেলা’। যেটি গেয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

জানা যায়, ‘গলুই’ সিনেমার বাজেট প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে ৬০ লাখ টাকা এসেছে সরকারি অনুদান থেকে। বাকিটা লগ্নি করেছেন খোরশেদ আলম খসরু। শোনা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য ৪০ লাখ টাকা নিয়েছেন শাকিব খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com