যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জেমস-মাইলসের দুই মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

জেমস-মাইলসের দুই মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক :

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস-মাইলসের করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ মে দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিবাদী পক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে আগামী ২৬ মে দিন ধার্য করেন।

এ দুই মামলার বিবাদীরা হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর। এর আগে গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগরবাউল জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দুইটি মামলা করেন। এরপর আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করে ৩০ নভেম্বর আদালতে বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

বাংলালিংকের বিরুদ্ধে মামলায় অনুমতি ছাড়া জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com