যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নড়াইলের লোহাগাড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগাড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

 

নড়াইলপ্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় একাধিক হত্যাসহ বিবিধ মামলার আসামি সোহেল খাঁ কে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহতসোহেল খাঁ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার রহমান ওরফে বদির কানার ছেলে।

পুলিশ সহ এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী সোহেল খাঁ বৃহস্পতিবার(১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দিঘলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নিজ শ্বশুর বাড়ির পাশের বেঞ্চে বসে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন।

 

এসময় হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল খাঁকে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে।
পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, নিহত সন্ত্রাসী সোহেল খাঁর নামে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি তনু ফকির, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজোয়ান হত্যা মামলা সহ একাধিক মামলা আদালতে চলমান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com