মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ ঃ ২০ এপ্রিল ২০২২ খ্রিঃ।র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এর সামনে সিলেট-কুমিল্লা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হাবিবুর রহামন(৩০), পিতা- মিজান মিয়া, সাং- সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ১১৩ (একশত তেরো ) বোতল মাদকদ্রব্য স্কাফ, ০১টি সিএনজি‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ আনুমানিক ১৮.৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন আলাকপুর সাকিনস্থ মৃত সৈয়দ আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মহসিন ভূইয়া(৩০), পিতা- মৃত মহব্বত আলী ভূইয়া, সাং- বিষ্ণপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়কে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে স্কাফ ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন।
Leave a Reply