যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অসঙ্গতির বিরুদ্ধে সিয়াম-পূজার নৃত্য

অসঙ্গতির বিরুদ্ধে সিয়াম-পূজার নৃত্য

বিনোদন প্রতিবেদক :

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। যেটি নির্মাণ করেছেন এম রহমান। এবার ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে সিয়াম-পূজা জুটিকে।
বিটিভির ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি সেগমেন্টে হাজির হবেন সিয়াম ও পূজা। সমাজের নানান অনিয়ম-অসঙ্গতি দেখে অনেকেরই দুঃচিন্তা হয়, ক্ষোভ জন্মায়, এই বিষয়ের ওপর তৈরি ইত্যাদির একটি দলীয় সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি।

নাচটিতে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্য ও অভিনয় শিল্পীরা। ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন।

এদিকে, এবারের ঈদ ইত্যাদিতে দর্শকদের মুখোমুখি হতে দেখা যাবে অভিনয় তারকা অপূর্ব ও চিত্রনায়িকা পূর্ণিমাকে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com