শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী

কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী

প্রবাস ডেস্ক:

আগামী ২ জুন কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনকে সামনে রেখে পুরো প্রভিন্সের এখন ভোটের হাওয়া বইতে শুরু করেছে। অন্টারিয়ানদের জন্য এবারের নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে নানা কারণে। কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে এর আলাদা একটা গুরুত্ব তৈরি হয়েছে।

২০১৮ সালে এনডিপির মনোনয়ন নিয়ে ডলি বেগম নির্বাচিত হয়ে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবোজ্জল রেকর্ড প্রতিষ্ঠা করেছিলেন। স্কারবোরো সাউথওয়েষ্ট রাইডিং এ এবারও তিনি প্রার্থী।

ডলি বেগমের বাইরে আরো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবার প্রধান দুটি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন। ইটোবিকো- লেকশোর থেকে প্রার্থী হয়েছেন এনডিপি প্রার্থী ফারহিন আলিম আর ওকভিল নর্থ বারলিংটন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিজ মৌলি।
কানাডার অন্টারিও’ এর প্রবাসী বাঙ্গালীদের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতি ও প্রতিক্রিয়া দেখা গেছে। ইতিমধ্যেই এনডিপি প্রার্থী ডলি বেগমের নির্বাচনী অফিস উদ্বোধনী দিনে কমিউনিটির প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটেছে।

বিজয়ী হবার প্রত্যয় নিয়ে এনডিপি প্রার্থী ডলি বেগম গণমাধ্যমকে বলেন, গত চার বছর তিনি অন্টারিয়ানদের নানা ইস্যুতে পার্লামেন্টে সোচ্চার থেকেছেন। অভিবাসীদের সমস্যা নিয়ে সরব থেকেছেন। তার চার বছরের কাজের মূল্যায়নে ভোটাররা এবারো তাকে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন। ডলি বেগম বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটাররা মূলত অভিবাসী। নিজে একজন অভিবাসী পরিবারের সদস্য হিসেবে তার সমস্যা, তাদের চাওয়া আমি সবচেয়ে ভালো বুঝতে পারি।

ওকভিল নর্থ বারলিংটন থেকে লিবারেল পার্টির প্রার্থী কানিজ মৌলি গণমাধ্যমকে বলেন, অন্টারিওর মধ্যবিত্ত সমাজের জন্য সবচেয়ে প্রগতিশীল এবং অগ্রসর ভাবনার কর্মসূচি নিয়ে অন্টারিও লিবারেল পার্টি এবার নির্বাচন করছে। তিনি আশা করছেন, তাদের কর্মসূচির কারণেই জনগণ তাদের এবার ভোট দেবে।

বিশ্ববিদ্যালয় থেকে সক্রিয় রাজনীতি করা কানিজ মৌলি বলেন, রাজনীতি এবং প্রশাসনিক পর্যায়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করার পর তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

ইটোবিকো- লেকশোর থেকে এনডিপি প্রার্থী ফারহিন আলিম গণমাধ্যমকে বলেন, আমি একজন হাইস্কুল শিক্ষক, পেশাদারা রাজনীতিক নই। কিন্তু কোভিড মহামারীতে আমার ছাত্রছাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা দেখে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী ফারহিন আলিম বলেন, অভিবাসী মধ্যবিত্ত নাগরিকদের সমস্যা নিয়ে আমি কাজ করতে চাই।

অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীতা নিয়ে কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও সাংবাদিক শওগাত আলী সাগর বলেন, প্রভিন্সিয়াল নির্বাচনে প্রধান রাজনৈদিক দলগুলো থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনের মনোনয়ন পাওয়া প্রবাসে বাংলাদেশি কমিউনটির জন্য অত্যন্দ উৎসাহব্যঞ্জক এবং সম্মানের বিষয়।

তিনি মূলধারার রাজনীতিতে আরও বেশি বেশি অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, শুধু প্রার্থী নয়, ভবিষ্যতে আমরা আরো বেশি বিজয়ী প্রবাসীদেরকে কানাডার মূলধারার রাজনীতিতে দেখতে চাই, যাতে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি সুদৃঢ় সেতুবন্ধন তৈরি হয়।

উল্লেখ্য, কানাডার মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ বাংলাদশি কমিউনিটিকে সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদাকেও বৃদ্ধি করবে। মাতৃভূমি বাংলাদেশের স্বার্থেই যোগ্য প্রবাসী বাঙালিদের অবস্থান সুসংহত ও সুদৃঢ করার কোনো বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com