শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদে অনবদ্য মেহজাবীন

ঈদে অনবদ্য মেহজাবীন

বিনোদন প্রতিবেদক:

ঈদ শেষ হলেও ঈদের আমেজ এখনো শেষ হয়নি, রেশ রয়ে গিয়েছে। বরাবরের মত এবারের ঈদেও অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন আবার গড়ছেন। এবারের ঈদে মেহজাবীন অভিনীত ১৩টি নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়, এরমধ্যে ১১টির মত প্রচারে এসেছে আর বাকি রয়েছে দুটি।
প্রচারে আসা বেশ কিছু নাটক নিয়েই ইতোমধ্যে দর্শকমহলে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে রয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘ঘুণ’, ‘শেষ দেখা’ ও ‘চম্পা হাউজ’। ‘ঘুণ’ নাটকে মেহজাবীনের সাবলীল ও নজরকাড়া অভিনয় এবং উপস্থিতি দর্শককে মোহিত করেছে, সেইসঙ্গে ‘শেষ দেখা’ নিয়েও চলছে নানা প্রশংসা। তবে একটু বেশি-ই আলোচনা দেখা গেলো এই অভিনেত্রীর ‘চম্পা হাউজ’ নাটকটি নিয়ে। চেনা গণ্ডির বাইরে গিয়ে একটু অন্যরকমভাবেই দেখা দিয়েছেন এখানে।

প্রথমবারের মত ভৌতিক গল্পে কাজ করেছেন তিনি। সহজাত চরিত্র থেকে বেরিয়ে তার এই ট্রান্সফরমেশন দর্শকের চোখে আরাম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এটার দ্বিতীয় পর্ব আসবে নাকি!

এছাড়াও শিহাব শাহীনের ‘মিম্মি’, মহিদুল মহিমের ‘উড়ো প্রেম’, প্রবীর রায় চৌধুরীর ‘লাভ ভার্সেস ক্রাশ ২’, ইমরাউল রাফাতের ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ তে মেহজাবীনের অভিনয় নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসাসূচক মন্তব্য লক্ষ্য করা গেছে। অধিকাংশ মন্তব্যেই প্রশংসার ফুলঝুরি। যেমন নির্মাণশৈলির প্রশংসা দেখা যাচ্ছে, তেমনি মেহজাবীনের অভিনয়ের।

সুদূর কানাডা থেকে একজন লিখেন, কি আশ্চর্যজনক নাটক। বাংলাদেশের নাটকগুলো অনেক ভালো এবং বিনোদনমূলকও। ব্যস্ত জীবনের পর এসব নাটক দেখা সত্যিকার অর্থেই সময় সাপেক্ষ। কানাডা থেকে অনেক উপভোগ করেছি।

‘চম্পা হাউজ’ নাটক নিয়ে একজন লিখেন, ওহ মাই গড!!!!! মনে হয় বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন কোন ভৌতিক চলচ্চিত্র দেখলাম যা সত্যিকার অর্থেই ভৌতানুভূতি দিল। অসাধারণ গল্প। অসাধারণ অভিনয়। শিউরে ওঠার মতো অসংখ্য দৃশ্য।

আরেকজন লিখেন, শেষ হয়েও হইলো না শেষ। এক কথায় অনবদ্য ছিল চম্পা হাউজ। আর মেহজাবিন আপু থেকে শুরু করে নিশোভাই সহ প্রত্যেকের অভিনয়শৈলী ছিল দেখার মত। চম্পা হাউজ ২ এর জন্য অপেক্ষায় থাকলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com