শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাতীবান্ধা ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে বাবা আটক

হাতীবান্ধা ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে বাবা আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে আটক হলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।
বুধবার (১১ মে) সকালে হাতীবান্ধা থানার এসআই মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।

হাতীবান্ধা থানার এসআই মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, মঙ্গলবার (১০ মে) জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। পরে জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com