শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরবে দুই হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

ভৈরবে দুই হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বন্দরনগরী ভৈরবে দুই হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আলীকে (২৪) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে শহরের মনামারা ব্রীজ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। সে একই এলাকার নূরু মিয়ার ছেলে।
ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, ২০১৮ সালে বাপ্পী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলী। এছাড়াও ডাকাতি মামলাসহ চলতি বছরেই শহরের ঘোড়াকান্দা এলাকার একটি মসজিদের নাইটগার্ডকে কুপিয়ে হত্যা মামলারও আসামি সে।দীর্ঘদিন পালিয়ে থাকার পর বুধবার দিবাগত মধ্যরাতে তার নিজ ভাড়া বাসা থেকে ভৈরব রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাসের নেতৃত্বে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, দুটি হত্যা মামলা, একটি ডাকতি প্রস্তুতি মামলাসহ ৪টি মামলা রয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। দীর্ঘদিন পর ওই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com