শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অটোচালক হত্যায় গ্রেফতার ৪

অটোচালক হত্যায় গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার অটোরিকশা চালক খোরশেদ আলম মিলন হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

গ্রেফতারকৃতরা হলেন- লালপুরের ডাঙ্গাপাড়ার নাজমুল হোসেনের ছেলে সজিব হোসেন, আরজ আলীর ছেলে রবিউল ইসলাম, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের গাওপাড়া ঢালান এলাকার আসাদুল মিস্ত্রির ছেলে মেহেদী হাসান, দস্তানাবাদ এলাকার সৈয়দ আহম্মেদের ছেলে সাগর আলী।

এরই মধ্যে এক আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের মধ্যে দুইজন নিহতের পূর্ব পরিচিত। তারা ঘটনার রাতে ফোন করে অটোচালকে ডেকে নিয়ে যাম।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ১৫ মে সন্ধ্যায় লালপুর উপজেলার কদুমচিলান এলাকার একটি আখ খেত থেকে অটোচালকের লাস উদ্ধার করা হয়। ঐ ঘটনায় হত্যা মামলা সূত্রে মাঠে নামে জেলা পুলিশের ৬টি টিম। ১৬ মে সকালে নিজ বাড়ি থেকে আসামি সজিব হোসেন গ্রেফতার করে পুলিশ। পরে সজিব জানান- মেহেদী হাসান, রবিউল ইসলাম এবং অপর একজন মিলে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।

নিহত মিলন আসামি সজিব ও রবিউলের পূর্ব পরিচিত। ঘটনার আগে গত ১৩ মে রাতে তারা বনপাড়া থেকে ২৫০ টাকা ভাড়ায় লালপুর থানার ঘাটচিলান গ্রামে যান। অটোরিকশাটি নতুন হওয়ায় তারা তা ছিনতাই করার পরিকল্পনা করেন। ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে আসামি রবিউল ফোন দিয়ে মিলনকে ডেকে নেন। এরপর আসামি সজিব, মেহেদী হাসান, রবিউল ইসলাম ও অপর একজন মিলনের অটোরিকশায় যাত্রীবেশে বনপাড়া থেকে রওনা হয়ে ঘাটচিলান গ্রামের একটি আখখেতে তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

আসামি সজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার দেওয়া তথ্যে ১৬ মে ভোরে রবিউল ইসলামকে এবং মেহেদী হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে সাগর আলীর কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসপি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com