যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুস্থ আছেন হানিফ সংকেত, গুজবে কান না দেয়ার আহ্বান

সুস্থ আছেন হানিফ সংকেত, গুজবে কান না দেয়ার আহ্বান

বিনোদন প্রতিবেদক :

রাতে গুজব রটেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যু হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা দুশ্চিন্তায় পড়ে যান এই ব্যক্তিত্বকে নিয়ে।
তবে বিষয়টি যে গুজব, তার সত্যতা জানিয়েছেন হানিফ সংকেত নিজেই। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সঙ্গে কথা বলছি কীভাবে? আমি মরিনি। বেঁচে আছি।

এমন গুজব ছড়ানোর কারণ কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।

কথোপকথনের সময় হানিফ সংকেত নিজের সুস্থতার কথাও নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।

মূলত, সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হানিফ সংকেতের খালাতো ভাই নুরুজ্জামান বাচ্চু। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com