নিজস্ব প্রতিবেদক :
ডলারের একক দাম ঠিক করবে ব্যাংক নির্বাহীদের দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) । এরপর বাংলাদেশ ব্যাংক এই দর পর্যালোচনা করে ডলারের পরবর্তী আন্তঃব্যাংক লেনদেনে একেক দর নির্ধারণ করবে।
বৃহস্পতিবার বিকেলে ব্যাংক নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডলারের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তারল্য সরবরাহ করবে।
তিনি জানান, রফতানিকারকরা এক ব্যাংকের বিল অন্য ব্যাংকে বিক্রি করতে পারবে না।
Leave a Reply