শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফে ৩ অবৈধ প্রসব সেবা কেন্দ্র সীলগালা

টেকনাফে ৩ অবৈধ প্রসব সেবা কেন্দ্র সীলগালা

কক্সবাজারপ্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় ৩টি অবৈধ ডেলিভারি ( প্রসব সেবা) কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়াও ৩টি ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে একটিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও অপর দুইটিকে অভিনন্দনও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মে) বিকালে উপজেলার হ্নীলা বাজার প্রাঙ্গনে ডায়গনষ্টিক সেন্টার ও ডেলিভারি কেন্দ্রে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়ছার খসরুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হ্নীলা এলাকায় ৩টি ডায়গনষ্টিক সেন্টার ও ৩টি অবৈধ ডেলিভারি ( প্রসব সেবা) কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে নুর জাহানের মালিকানাধীন রুমাইডা মেডিকো, বাবুটি দাশ নিজ নামে ও স্মৃতিকণা দাসের মালিকানাধীন হ্নীলা চেম্বারসহ ৩টি অবৈধ প্রসব সেবা কেন্দ্র সীলগালা করে দেওয়া হয়।

এছাড়া কাগজ পত্র ও পর্যাপ্ত জনবল না থাকার কারণে হ্নীলা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে সাময়িকভাবে সীলগালা করা দেয়া হয়। অপরদিকে, হ্নীলা ডায়গোনষ্টিক ও লাইফ কেয়ার নামের ২টি ল্যাব’র সকল কাগজপত্র আপডেট এবং অন্যান্য কার্যক্রম সন্তোষজনক হওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।
এই অভিযানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগ নিয়ন্ত্রক ও মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত, ইউএনও এর প্রধান সহকারী কাজল কান্তি দাশ এবং হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শংকর চন্দ্র দেবনাথ, উপ-সহকারী মেডিকেল অফিসার আজাদ মো. নুরুল হোসাইন ও দেলোয়ার হোসেন সমন্বয়ে দুইটি টিম ও টেকনাফ মডেল থানার এসআই সজিবসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com