নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার আনুমানিক ৯টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এর কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, টিনের একতলা গোডাউনটিতে প্লাস্টিকের পাশাপাশি ধান ও গমসহ অন্যান্য জিনিসও রয়েছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, গুদামের আগুন নিয়ন্ত্রণে প্রথমে ডেমরা স্টেশন কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় ইউনিট বাড়ানো হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে এখনো কিছু জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply