শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কাফনের কাপড় পরে অনশন; নবম দিনে অসুস্থ ১২, হাসপাতালে ২

কাফনের কাপড় পরে অনশন; নবম দিনে অসুস্থ ১২, হাসপাতালে ২

 

নিজস্ব প্রতিবেদক:

চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ’ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ৫১২ কর্মচারী দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আজ নবম দিনের মতো মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন তারা। আজ দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। কাফনের কাপড় পরে আন্দোলন করে চলেছেন।

তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জন জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই দক্ষ জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তরের সহায়ক সব পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদফতরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। এ অবস্থায় এসব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। এ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে।
বক্তব্য রাখেন সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সুমন হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, রংপুর বিভাগের সভাপতি সুমন সরকার, মুক্তিযোদ্ধার সন্তান ইসরাফিল, হাহিনা আক্তার সুভ্রা ও নয়ন চন্দ্র শীল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com