যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি ছাত্রদল-যুবদল নেতার মামলা

১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি ছাত্রদল-যুবদল নেতার মামলা

চট্টগ্রাম প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম ছাত্রদল ও যুবদলের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন বিএনপি নেতা নাজিম উদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি।
বাদীর আইনজীবী আহসানুল হক হেনা জানান, ছাত্রদল ও যুবদলের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনেকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাকিবুল হাসান তকি, মির্জা এমদাদ, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি মনিরুল আলম জনি, জিএম সাইফুল্লাহ ও ফখরুল হাসানকে আসামি করা হয়েছে। এছাড়াও ওই ফেসবুক পোস্টে মন্তব্যকারী আরও ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, আসামিরা গত ২৯ ও ৩০ মে তাদের ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে কটূক্তি করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দেওয়ার একটি ছবি পোস্ট করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এতে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com