শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৬০ রুপি বেতনে স্কুলে শিক্ষকতা করতেন মমতা

৬০ রুপি বেতনে স্কুলে শিক্ষকতা করতেন মমতা

 

প্রবাস ডেস্ক:
মমতা ব্যানার্জি কলেজে পড়ার ফাঁকেই স্কুলে শিক্ষকতা করতেন, মাস গেলে বেতন জুটতো মাত্র ৬০ রুপি। কিন্তু বাবা মারা যাওয়ায় সংসার চালাতে নিজের উপার্জিত সেই অর্থ মায়ের হাতে তুলে দিতেন। যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে কাসারি পাড়া এলাকায় শীতলা মন্দির পূজা উপলক্ষে এক অনুষ্ঠানে ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে এই তথ্য সামনে আনেন মমতা।

তিনি বলেন, ‌‘এই পাড়া ছোটবেলা থেকে খুব প্রিয়। আমি এই পাড়ার প্রত্যেকটা রাস্তা চিনি, গলি চিনি। আমি যখন কলেজে পড়তাম, তখন দীর্ঘদিন এখানে একটি ছোট্ট স্কুলে শিক্ষকতা করতে আসতাম। সেসময় প্রায় বিনাপয়সায় বলতে পারেন মস্টারি করতাম। তখন মাত্র ৬০ রুপি বেতন পেতাম। সেই রুপি আমি আমার মায়ের হাতে তুলে দিতাম। কারণ, তখন বাবা মারা গিয়েছিলেন। কাজেই সেই স্কুলটি আমরা ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে গড়ে তুলব বলে সিদ্ধান্ত নিয়েছি। জমির ব্যাপারে শিক্ষা দপ্তর কাজকর্ম করছে বলে আমাকে জানিয়েছে।’
ভবানীপুরের বৈশিষ্ট্য তুলে ধরে মমতা বলেন, এখানে শুধু হিন্দু বা মুসলিম বা গুজরাটি, বা বিহারী নয়, এই ভবানীপুরে বৈশিষ্ট হলো সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায় মিলে একসঙ্গে বসবাস করে। এই ভবানীপুরের সব ধরনের মানুষ পাওয়া যাবে। এইটুকু জায়গার মধ্যেই মা শীতলার মন্দির, মসজিদ এবং গুরুদুয়ারা আছে। কয়েক লাখ মানুষ এই অঞ্চল দিয়ে যাতায়াত করে, প্রত্যেকে প্রত্যেকের উৎসবে যোগ দেন। কোনো মানুষই কখনো দুঃখ নিয়ে যায় না।

ছোট বেলায় বাবা-মায়ের হাত ধরে দুর্গাপূজা দেখার কথাও জানাতে ভোলেননি মমতা।

মমতা আরও বলেন, ‘আমি যখন থেকে রাজনীতি শুরু করি… এই পাড়াতে আমাকে আসতেই হতো। কাজেই আমার রাজনীতির অনেকদিন কেটে গেছে এই পাড়াগুলোর মধ্য দিয়ে। নির্বাচনের সময় আমরা এখানে একটা নির্বাচনী সভা করেই থাকি। কারণ, যেকোনো বড় যুদ্ধের আগে এখানকার মাটি স্পর্শ করে যাই। মনের মধ্যেই মন্দির, মসজিদ, গির্জা কাজ করে। হৃদয়কে বড় করতে হবে মনটাকে ভালো করতে হবে। ভালো চিন্তা করুন, ভালো কথা বলুন, মন খুলে হাসুন, দেখবেন জীবন কত মধুর থাকবে।’

তার অভিমত প্রাণ খুলে হাসার জন্য লাফিং ক্লাবে যাওয়ার দরকার নেই, নিজের পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলুন, হাসুন, অফিসের কর্মী, বন্ধু-বান্ধবদের সাথে কথা বলুন, হাসুন দেখবেন সব ভালো থাকবে।

মমতা বলেন, ‘আমি সব ধর্ম মানি, আমি ঈদের সময় রোজা ভাঙ্গতে যেমন যাই, ইফতার পার্টিতে যাই, গুরু দরবারে হালুয়া চেয়ে খাই, তেমনি দুর্গাপূজাতে ভোগ খাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com