যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শামীম এস্কান্দারের মামলা চলবে কিনা সে বিষয়ে আদেশ ১২ জুন

শামীম এস্কান্দারের মামলা চলবে কিনা সে বিষয়ে আদেশ ১২ জুন

নিজস্ব প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক এ এফ এম জাবিদ হাসান। পরে শামীম এস্কান্দার ২০০৮ সালে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। তখন শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। রুল শুনানি শেষে ২০১৬ সালের ১৩ মে যেটি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।
গত ১৭ এপ্রিল আপিল বিভাগ এ আবেদনের শুনানির জন্য ২৯ মে দিন ধার্য রেখেছিলেন। ওইদিন আবেদনের পক্ষে সময় চাইলে আপিল বিভাগ ৫ জুন পর্যন্ত সময় দেন। সে অনুসারে আজ শুনানি শেষে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com