শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রত্যেক নাগরিকের দায়িত্ব পৃথিবীকে বাসযোগ্য করা : ঢাবি উপাচার্য

প্রত্যেক নাগরিকের দায়িত্ব পৃথিবীকে বাসযোগ্য করা : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আমাদের পৃথিবী একটিই। এ পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত র‍্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার ও এস্টেট অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।

ঢাবি উপাচার্য বলেন, দখল ও দূষণের কারণে রাজধানীর পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। শুধু ঢাকা নয়, পুরো দেশের বায়ুই দূষণের শিকার। নদীও একই সমস্যায় রয়েছে। বায়ু, মাটি ও পানি– সামগ্রিকভাবে পরিবেশ নিয়ে একটাই পৃথিবী। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে পরিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ না করলে পরিবেশ আরো খারাপের দিকে যাবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন হলে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ ক্যাম্পাসে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

এ সময় ক্যাম্পাসের সব আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে শ্রেণিকক্ষ ও আবাসিক হলসহ সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার জন্য উপাচার্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, টিএসসি হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন- বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউ সমূহের পরিচালক, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, এস্টেট ম্যানেজার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com