শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জুডো ফেডারেশন কর্তৃক আয়োজিত ১ম আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার থেকে (৩ জুন) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ০৭টি ওজন শ্রেণীতে বিজিবি’র মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এরপরের দিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় (-)৬০ কেজি ওজন শ্রেণীতে ল্যান্স নায়েক সুজন ত্রিপুরা, (-)৭৩ কেজি ওজন শ্রেণীতে সিপাহী আমিরুল ইসলাম, (-)৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী নূর আলম, (-)৯০ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাকিব হাসান এবং (+)৯০ কেজি ওজন শ্রেণীতে নায়েক আবুল কালাম আজাদ স্বর্ণপদক অর্জন করে।

এছাড়া (-)৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী শিপন মিয়া এবং (-)৯০ কেজি ওজন শ্রেণীতে জাহাঙ্গীর আলম রৌপ্যপদক অর্জন করে। (-)৬৬ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাশেদ সরদার ০১টি তাম্রপদক অর্জন করে। জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে সর্বমোট ০৭টি ওজন শ্রেণীতে ০৫টি স্বর্ণপদক, ০২টি রৌপ্যপদক এবং ০১টি তাম্রপদক অর্জন করে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডোর জন্মলগ্ন থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। এ পর্যন্ত বিজিবি ৩৭টি জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বিজিবি’র জুডো দলের খেলোয়াড়গণ বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com