নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইব্রাহীম খলিল তুহিন ঐ উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে। রোববার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর পাশের বাড়িতে প্রাইভেট পড়াতেন তুহিন। আসা-যাওয়ার পথে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ৮ ডিসেম্বর রাতে প্রেমিকাকে বাড়ির পাশের বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন তুহিন। এতে ঐ তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানান ও গর্ভপাত করানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা করেছন। পরে অভিযুক্ত তুহিনকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply