বিনোদন ডেস্ক:
কোক স্টুডিও বাংলার কনসার্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর এই কনসার্ট শুরু হয়।
চলতি বছরে বাংলায় সবচেয়ে বড় ও তারকাসমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছে এটিকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে করা এই আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক-শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
কনসার্টে গাইবেন নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালনসহ কোক স্টুডিও বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। কোক স্টুডিও বাংলা থেকে এরই মধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন তারাও থাকবেন।
Leave a Reply