শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ শ্রম আইনে ৭৪৫টি মামলার ৫০১টি নিষ্পত্তি

বাংলাদেশ শ্রম আইনে ৭৪৫টি মামলার ৫০১টি নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা লঙ্ঘনের দায়ে ২০২১-২০২২ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫০১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা -২০২২ -এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এতে আরো বলা হয় , ২০২০-২০২১ অর্থবছরে মোট ১ হাজার ৪২১টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪৯০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী কারখানা, দোকান ও প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কাজ করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

কর্মক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার লঙ্ঘন বিষয়ে শ্রমিকদের কাছ থেকে ২০২১-২২ অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৪০৬টি অভিযোগ গ্রহণ করা হয়। এরমধ্যে ২ হাজার ৩৫৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্মক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার লঙ্ঘন বিষয়ে শ্রমিকদের কাছ থেকে ২০২০-২১ অর্থবছরে ৫ হাজার ২৩৬টি অভিযোগ গ্রহণ করা হয়, যার সবগুলিই নিষ্পত্তি করা হয়েছে।

শ্রম উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী কারখানা, দোকান ও প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরে ২৭ হাজার ৯৫৩টি পরিদর্শন সম্পন্ন হয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থ বছরে ৪৭ হাজার ৩৬১টি কারখানা, দোকান ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com