শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে বাসচাপায় কনস্টেবল নিহত: চালকের দায় স্বীকার

রাজধানীতে বাসচাপায় কনস্টেবল নিহত: চালকের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) নিহতের ঘটনায় বাসচালক জাকির হোসেন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে আদালত বাসটির মালিক আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় হাতিরঝিল থানার মামলায় বাসচালক জাকির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিত আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে, বাসচালক আলমকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ৬ জুন সকাল ১০টার দিকে চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের বাসচাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলীর নির্মম মৃত্যু হয়। ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। পরে ছায়া তদন্তে নামে র‍্যাব। গত ১০ জুন রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভারে অভিযান চালিয়ে বাসচালক জাকির হোসেন ও মালিক মো. আলমকে গ্রেফতার করে র‍্যাব।

প্রসঙ্গত, নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার রামগতি চর সিকান্দার এলাকায়। তিনি সাভারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন্সে কর্মরত ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com