শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামের ওয়ার্কশপ অনুষ্ঠিত , জাতীয় বিশ্ববিদ্যালয়ে

স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামের ওয়ার্কশপ অনুষ্ঠিত , জাতীয় বিশ্ববিদ্যালয়ে

শিক্ষাঙ্গন প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কর্মমুখী শিক্ষা নিশ্চিতে ১২টি স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রাম নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্ব করেন। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হলে অনার্স/ডিগ্রি পাস কোর্সের মধ্যে ছোট ছোট কোর্স এমবেড করতে হবে। রেগুলোর কোর্সের পাশাপাশি শিক্ষার্থীরা এই কোর্সগুলো করবে। এগুলোর সময়সীমা হতে পারে ছয় সপ্তাহ/চার সপ্তাহের কোর্স। সময়োপযোগী এসব ছোট ছোট কোর্স কর্মসংস্থানে দারুণ কাজে দেবে। আমি বিশ্বাস করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই সক্ষমতা রয়েছে, যাতে তারা এগুলো চালু করতে পারে।

এরইমধ্যে এই বিশ্ববিদ্যালয় অনেকগুলো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্য দিয়ে উচ্চশিক্ষায় পরিবর্তন সূচিত হয়েছে। কর্মমুখী এসব কোর্স চালু হলে দেশের উচ্চশিক্ষায় আরো বেশি কোয়ালিটি নিশ্চিত হবে। আমাদের মানবসম্পদ উন্নয়নে অনেক বড় পরিবর্তন আসবে।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে যা যা করণীয় তা করতে বদ্ধ পরিকর। রেগুলার কোর্সের পাশাপাশি আমরা আরো নতুন কোর্স করবো, যেগুলো শর্ট কোর্স হিসেবে আসবে। আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করতে পেরেছি। এসব সমাধান করে স্বাধীনতার শতবর্ষে আমরা আলোকিত প্রজন্ম উপহার দিতে পারবো। আলোকিত মানুষ গড়ে তুলবো।

যে ১২টি পিজিডি প্রোগ্রাম নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।

ওয়ার্কশপে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ১২টি বিষয়ে কোর্স টাইটেল, আউট লাইন, সিলেবাস, প্রোপোজাল, অবজেকটিভসসহ প্রভৃতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

ওয়ার্কশপে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশবিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ড. খন্দকার বজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মেদ আহসানুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com