শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘কাজুকু ভূঁইয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব’ ঢাবিতে উদ্বোধন

‘কাজুকু ভূঁইয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব’ ঢাবিতে উদ্বোধন

ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগে কাজুকু ভূঁইয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে এই ল্যাব উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কাজুকু ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট-এর আর্থিক সহযোগিতায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়া, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত এবং কাজুকু ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট-এর চেয়ারম্যান মি. মমতাজ উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশ ও জাতির চাহিদা বিবেচনায় নিয়ে এই বিশ্ববিদ্যালয় দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করে চলছে। বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতার জন্য কাজুকু ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এবং জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতার জন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ দেন। জাপানের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত মি. ইতো নাওকি বলেন, জাপান এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাপানের ভাষা ও সংস্কৃতি উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠাকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সেতু হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কাজুকু ভূঁইয়া ১৯৫০ সালের ১ নভেম্বর জাপানের শিজুকা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি মমতাজ উদ্দিন ভূঁইয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বাংলাদেশে আগমন করেন। পরে বাংলাদেশের বিভিন্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে তিনি শিক্ষকতা করেন। ২০১৬ সালের ২৯ জুলাই আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com