শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানসিক হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা

মানসিক হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি:
পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে। বুধবার (১৫ জুন) বিকেলে পাবনা দুদক কার্যালয়ে মামলাগুলো নথিভুক্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ৮৮ লাখ তিন হাজার ৭৬২ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাগুলো করেন।

মামলার অন্য আসামিরা হলেন জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্য সরবরাহ ঠিকাদার এইচ এম ফয়সাল, এইচ এম রেজাউল ও এইচ এম আরফিন।

এই তিন ঠিকাদার সম্পর্কে ভাই। তাঁদের বাড়ি পাবনা জেলা শহরে।
দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদাররা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে হাসপাতালের পথ্য খাতে প্রকৃত বাজারমূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে ৮৮ লাখ তিন হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে।

জানতে চাইলে মামলার বাদী ও দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, ২০১৯ সালের শেষের দিকে অভিযোগ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় মামলাগুলো করা হয়েছে। মামলার তদন্ত করবে দুদক নিজেই।

দুদকের পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. খায়রুল হক কালের কণ্ঠকে বলেন, ‘পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা হয়েছে। এত দিন আমরা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করেছি। অনুসন্ধান করে আমরা দেখছি ঘটনা সত্য। তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। ‘

এ বিষয়ে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘তারা মনে করেছে মামলা দেওয়ার মতো তাই দিয়েছে। এখন আইন যেভাবে চলে সেভাবে চলবে। আপিল করার সুযোগ থাকলে আপিল করব। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com