যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৮ আগস্ট ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

২৮ আগস্ট ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন।

এদিন এ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য আসামিরা উপস্থিত হন। তবে মামলার আসামিদের মধ্যে একজন মারা গেলেও এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। যে কারণে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৪ সালে রাজধানীর পল্টন থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একইসঙ্গে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com