যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির অভিযোগে আব্দুল হাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুল হাই বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা।

পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, গত বৃহস্পতিবার নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে ক্রসফায়ারে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেন আব্দুল হাই। এমন ঘটনা নজরে পড়ে অনেকের।

এই ব্যক্তির বিষয় খোঁজ-খবর নিতে ফরিদগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন তিনি।
এদিকে, এরইমধ্যে ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী এই বিষয় অভিযোগ দাখিল করেন। পরে তাৎক্ষণিকভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

অন্যদিকে, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। এমন পরিস্থিতিতে এলাকা থেকে গাঢাকা দেওয়া অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ।

একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এবং সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের মনিটরিংয়ে গতকাল শনিবার ভোররাতে ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে আসামি আব্দুল হাইকে (৩৫) গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল হাই ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে।

আজ রবিবার সকালে থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল হাই ঘটনার দায় স্বীকার করেছেন। পরে তাকে চাঁদপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com