শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেসবুকে প্রতারণা বাণিজ্যমন্ত্রীর নামে : গ্রেফতার আলমগীর

ফেসবুকে প্রতারণা বাণিজ্যমন্ত্রীর নামে : গ্রেফতার আলমগীর

নিজস্ব প্রতিবেদক :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার আলমগীর হোসেনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. শাকিল আহাম্মদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২৬ জুন রাতেগাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করে সিআইডি সাইবার পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, আসামি আলমগীর মন্ত্রীর নামে আইডি খুলে তা দিয়ে মন্ত্রীর গণসংযোগমূলক কর্মকাণ্ড প্রচার করতো। এতে প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার হতো। মানুষ এ আইডিকে অরিজিনাল আইডি হিসেবে বিশ্বাস করতো। এছাড়া অন্যান্য মন্ত্রী এবং বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নামেও ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরিসহ বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে দেওয়ার কথা বলে। অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের, বিশেষ করে মেয়েদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। অসহায় ভিকটিমদের আস্থা অর্জন করে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ছবি নেয়। পরে সে ঐসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্লাকমেইল করে অর্থ আদায় করতো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com